শিক্ষিকাকে বলুন 50 লখ্য টাকা জমা করতে ,রাজ্ঞ্যে গরমে ছুটি নিয়ে বড়ো সিধান্ত

 গরমের ছুটি বৃদ্ধি নিয়ে রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

মামলা খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (High Court)। এর ফলে বহাল থাকল রাজ্যের সিদ্ধান্ত।


আদালতে আবেদনকারীর আইনজীবি দাবি করেন, 'রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ। করোনার জন্য বহুদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ ছিল। আবার বিজ্ঞপ্তি জারি করে ছুটির দিন বাড়ানো হয়েছে। এর ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। আদালত অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ জারি করুক'।


হিট ওয়েভের জন্য রাজ্য শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধ রাখতে বাধ্য হয়েছে, মামলাকারী কে? জানতে চান বিচারপতি। আইনজীবী জানান মামলাকারী একজন শিক্ষিকা। এরপরেই বিচারপতি মন্তব্য করেন, 'শিক্ষিকাকে বলুন ৫০ লক্ষ টাকা জমা করতে। তারপর উনি দায়িত্ব নিয়ে গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান গুলি চালান। গ্রামের সব শিক্ষা প্রতিষ্ঠানে সব ক্লাসে পাখার ব্যবস্থা আছে তো?'


প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে আরও ১০ দিন বেড়েছে গরমের ছুটি। তীব্র গরমের কারণে গরমের ছুটি আরও বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ জুন খুলবে রাজ্যের সরকারি স্কুল। ঘোষণা করেন মমতা। রাজ্য সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছিল আগামী ৫ জুন থেকে স্কুল খুলছে। কিন্তু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'তাপপ্রবাহের কারণে ছুটি আরও ১০ দিন বাড়ানো হচ্ছে। এছাড়া আবহাওয়া দফতর জানিয়েছে, গরম এখনও থাকছে। তাই আমরা ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে 


Comments